প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২৬, ১:০৭ পি.এম
বাউফলে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছ বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ইউনিয়নের উন্নয়নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুন মাদ্রাসার সভাপতি ও মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, ‘জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে সবাই মিলেমিশে বসবাস করতে চাই। কোনো ধরনের প্রতিহিংসা নয়, নিজেদের যোগ্যতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে থাকব। প্রতিটি কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করতে চাই।’
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more