প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:০০ এ.এম
আবারও ভোটের মাঠে নেতানিয়াহু
অ-অ+
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ-রাজনীতি
এবং দেশের ভেতরের তীব্র রাজনৈতিক বিরোধের মাঝেই বড় চাল চাললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছরের শেষে হতে যাওয়া জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি
আবারও সরকার গঠনের ঘোষণা দিয়েছেন এই প্রভাবশালী নেতা। সোমবার এক বিশেষ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
বলেন, "আমি নির্বাচনে অংশ নিচ্ছি এবং লক্ষ্য একটাই—জয়।" তার এই আত্মবিশ্বাসী ঘোষণার পেছনে বড়
একটি প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ
আঞ্চলিক সমঝোতা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই চুক্তির
পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে নেতানিয়াহু নিজের অবস্থান পরিষ্কার করলেন। তবে তার এই পথ খুব একটা মসৃণ নয়। যুদ্ধকালীন
ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে ইসরায়েলের বিরোধী দল ও সাধারণ
জনগণের একটি বড় অংশ তার ওপর ক্ষুব্ধ। নেতৃত্ব নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই চলছে তীব্র
বিতর্ক। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে নানা সংকট পার করা নেতানিয়াহু এবারও জনগণের
রায় নিজের পক্ষে আনতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more