১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট, তফসিল আজ

Date: 2026-04-08
news-banner

অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)| মঙ্গলবার (৭ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান|
তিনি বলেন, বুধবার সকাল ১১টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হবে|
এর আগে, ইসি সচিব আখতার আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে|
নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক জোট অংশ নিচ্ছে| এর মধ্যে বিএনপি-সমর্থিত জোটে রয়েছে আরও কয়েকটি দল, আর জামায়াত-সমর্থিত জোটেও রয়েছে সহযোগী সংগঠন| পাশাপাশি কিছু ¯^তন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিচ্ছেন|
খবরে জানা গেছে, সম্ভাব্য আসন বণ্টনে বিএনপি জোট পেতে পারে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং ¯^তন্ত্র প্রার্থীরা পেতে পারেন ১টি আসন|
এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়| শেরপুর-৩ আসনে একজন ˆবধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত থাকে| এছাড়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আইনি জটিলতার কারণে স্থগিত রয়েছে|
বর্তমানে সংসদে বিএনপির রয়েছে ২০৮টি আসন, জামায়াতের ৬৮টি এবং এনসিপির ৬টি আসন| এছাড়া অন্যান্য ছোট দল ও ¯^তন্ত্র প্রার্থীরাও কিছু আসন পেয়েছেন|
আইন অনুযায়ী, সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়| এ ক্ষেত্রে প্রতিটি দলের প্রাপ্ত সাধারণ আসন সংখ্যা ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সংরক্ষিত আসন নির্ধারণ করা হয়|
 
তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments