ভাঙ্গায় শান্তি ফেরাতে অস্ত্র ধ্বংস

Date: 2026-04-08
news-banner

অনলাইন ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চার গ্রামের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল| তিনি সংশ্লিষ্ট গ্রামের মাতুব্বরদের নিয়ে শান্তি সমাবেশ করে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করান|
মঙ্গলবার বিকেলে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন| এতে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন|
সমাবেশে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়া গ্রামের প্রতিনিধিদের শপথ করানো হয়| পরে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়| কিছু ধাতব অস্ত্র তাৎক্ষণিকভাবে ধ্বংস করা সম্ভব না হওয়ায় সেগুলো থানায় জব্দ করা হয়েছে|
এ সময় সংসদ সদস্য বলেন, সহিংসতা কোনো সমাধান নয়; আলোচনার মাধ্যমেই সব বিরোধ মেটাতে হবে| তিনি সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন|
তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন, যা এলাকার জন্য উদ্বেগজনক| ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি|
সভায় স্থানীয় রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন| তারা ভবিষ্যতে শান্তি বজায় রাখার অঙ্গীকার করেন এবং এমন উদ্যোগকে ¯^াগত জানান|
উল্লেখ্য, গত শনিবার সকালে পূর্ব বিরোধের জেরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন| এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ|
পুলিশ জানিয়েছে, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সে জন্য নজরদারি জোরদার করা হয়েছে|


তথ্য-বিডি প্রতিদিন
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments