প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৫:০৭ এ.এম
সরিষাবাড়ীতে জমি কেনাবেচা নিয়ে সংঘর্ষ, আহত ২০
অ-অ+
অনলাইন ডেস্ক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নয়াপাড়া) জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জমি কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া বিরোধের জেরে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রের আঘাতে নারীসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরিষাবাড়ী থানার কর্মকর্তা জানিয়েছে, এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more