শিক্ষক নিয়োগে বাদ দেওয়ার কারণ জানতে চান আসিফ মাহমুদ
Date: 2026-09-26
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:২৮ এ.এম
শিক্ষক নিয়োগে বাদ দেওয়ার কারণ জানতে চান আসিফ মাহমুদ
অ-অ+
অনলাইন ডেস্ক:
মেধা ও যোগ্যতার পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যোগ্য ও মেধাবী চাকরিপ্রার্থীদের এভাবে অনিশ্চয়তায় রাখা বা নিয়োগ থেকে বঞ্চিত করা অত্যন্ত অনুচিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, কোন আইনি ভিত্তি বা মানদণ্ড প্রয়োগ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে তা সরকারের পরিষ্কার করা উচিত। লিখিতসহ সব ধাপে নিজেদের মেধার স্বাক্ষর রাখার পর দীর্ঘ আট মাস ভেরিফিকেশনের নামে হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
সাবেক এ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উল্লেখ করেন যে, নিরাপত্তাজনিত যাচাই প্রক্রিয়ার প্রয়োজন থাকতে পারে, তবে যদি কারও বিরুদ্ধে আইনসম্মত এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, তবে তাকে কেন অধিকার থেকে বঞ্চিত করা হবে? স্বচ্ছ মানদণ্ড বজায় রেখে নিরপেক্ষ যাচাই শেষে যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিতের আহ্বান জানান তিনি।
সরকারি চাকরিকে সরকারের দয়া, রাজনৈতিক আনুকূল্য বা দলীয় পুরস্কার হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি মত ব্যক্ত করেন। তার মতে, একজন নাগরিক যখন নিজের যোগ্যতাবলে পরীক্ষায় পাস করেন, তখন অস্বচ্ছ প্রক্রিয়া কিংবা রাজনৈতিক সমীকরণের দোহাই দিয়ে তার অধিকার খর্ব করা কোনো সরকারের এখতিয়ারভুক্ত হতে পারে না।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more