বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে। উন্নয়ন সংস্থা আভাস আয়োজনে উপজেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে দু দিনব্যাপী প্রশিক্ষণ ২৬ সেপ্টেম্বর সম্পন্ন হয় । প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন, প্রদীপ দাস প্রকল্প সমন্বয়কারী, ফায়ার সার্ভিস টীম লিডার সোহরব হোসেন , মো: সুমেজ ফায়ার ফাইটার কামরুল আহসান ও নাসরিন খানম মনিটরিং অফিসার, কামরুল আহসান প্রকল্প কমকর্তা।
দুদিনব্যাপী প্রশিক্ষণে দুর্যোগ কী, দুর্যোগকালীন করণীয় ও দায়িত্ব, যৌন শোষণ ও যৌন নির্যাতন প্রতিরোধ, সেফগার্ডিং, সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা , দুর্যোগকালীন সময় উদ্ধার প্রক্রিয়া বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলার চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের বিভিন্ন শেল্টারে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সাইক্লোন রেডিনেস প্রজেক্টের আওতায় ২৫ সেপ্টেম্বর প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষণে চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more