সারাদেশের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Date: 2026-03-16
অ-অ+
অনলাইন
ডেক্স: দেশের
বিভিন্ন অঞ্চলের পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে দেশব্যাপী ৫৩টি খাল
পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ)
দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর
প্রেস সচিব সালেহ শিবলী জানান, সোমবার সকালে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকা থেকে বিমানযোগে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার
বলরামপুর এলাকায় যাবেন। সেখানে
প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া-বলরামপুর খাল পুনঃখননের কাজ উদ্বোধনের মাধ্যমে একযোগে
সারা দেশে ৫৩টি খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা করা হবে। উদ্বোধনের পর আয়োজিত সমাবেশে
স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা
জানান, এই কর্মসূচির মাধ্যমে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করে সেচ ব্যবস্থার উন্নয়ন,
মাছ চাষ ও হাঁস পালনসহ খালনির্ভর গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে বন্যার পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। সরকারি
সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
শুধু খাল খননই নয়, খালের পাড় সংরক্ষণ, প্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণের মতো
কার্যক্রমও এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে। এ
উদ্যোগের ফলে সংশ্লিষ্ট এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবে এবং স্থানীয় কৃষি ও গ্রামীণ
অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তথ্য-বিডিপ্রতিদিন বিডিফেস/সুমাইয়া
শিমু
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more