জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাউফলে র্যালি, আলোচনা সভা ও প্রণোদনা বিতরণ
Date: 2026-07-06
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৬, ২০২৬, ৭:২৬ এ.এম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাউফলে র্যালি, আলোচনা সভা ও প্রণোদনা বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী), ৬ জুলাই: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"
প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,
আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে বাউফল উপজেলা পরিষদ চত্বর
থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জায়েদুল
ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ
অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের মাধ্যমে
মানুষের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা বাসুদেব সরকার, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, সংসদ সদস্য
ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতিনিধি মো. নুরুল আলম, বিআরডিবির সভাপতি ও উপজেলা বিএনপির
আহ্বায়ক তছলিম তালুকদার এবং গণঅধিকার পরিষদের সভাপতি হাবিব মাস্টার। এ সময় সফল উদ্যোক্তা ও পল্লী উন্নয়ন কিশোর-কিশোরী
ক্লাবের সদস্যরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের অংশ হিসেবে পল্লী উন্নয়ন কিশোরী
সংঘের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে ক্রেস্ট প্রদান
করা হয়। এছাড়া, ১৮ বছর পূর্ণ হওয়ায় কনকদিয়া স্যার সলিমুল্লাহ
স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলামকে ২৬ হাজার টাকা এবং সুবর্ণা রহমান
ঝর্ণাকে ৮ হাজার ৭০০ টাকা প্রণোদনা প্রদান করা হয়। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more