প্রযুক্তির ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা বন্ধ ছিল সব ফ্লাইট
নভেম্বর ১৪, ২০২৬, ৬:৩৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৪, ২০২৬, ৬:৩৩ এ.এম
প্রযুক্তির ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা বন্ধ ছিল সব ফ্লাইট
অ-অ+
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাট ও পুরোনো হার্ডওয়্যারের কারণে দেশটির সব বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ঐতিহাসিক এই নির্দেশের ফলে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে, যার ফলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয় এবং চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে দেশজুড়ে সার্বিকভাবে ফ্লাইট বন্ধের দ্বিতীয় কোনো বড় ঘটনা।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি ও স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান যে, রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ পড়ায় এবং পুরোনো ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয় করতে গিয়ে এ প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়। তবে এটি কোনো ধরনের সাইবার হামলা নয় বলে নিশ্চিত করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ এ ঘটনায় কোনো ক্ষতিকর তৎপরতা বা অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় সাড়ে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং দশ হাজারেরও অধিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যায়।
ভবিষ্যতে এ ধরনের বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিকায়ন করতে কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে বিশাল অংকের অর্থ বরাদ্দ চেয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এ খাতকে ঢেলে সাজানোর জন্য বড় অঙ্কের বাজেট সহায়তার জোরালো দাবি জানানো হয়েছে, যাতে পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে আকাশপথের নিরাপত্তা আরও সুদৃঢ় করা যায়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more