প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:১৮ পি.এম
প্রেসক্লাব দুমকির নতুন নেতৃত্বে সুমন-মিজান
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী
সাংবাদিক সংগঠন প্রেসক্লাব দুমকির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ
ভোটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জসিম উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক পদে মিজানুর
রহমান নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায়
প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ
করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি
পদে সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ আতিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে জসিম
উদ্দিন এবং আইসিটি সম্পাদক পদে মো. রাজিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন
কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাহাদুর হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন মো. সুমন
মৃধা। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল
ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি জসিম
উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
প্রেসক্লাব দুমকির পেশাদারিত্ব, ঐতিহ্য ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে
নিয়ে কাজ করবেন তারা। প্রেসক্লাবের গঠনতন্ত্র
অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more