অনলাইন ডেক্স: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে
ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহ রেলওয়ে
জংশন-এ দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ছাদ যাত্রীতে পরিপূর্ণ। এসময় কয়েকজন যাত্রীকে ট্রেনের
ছাদ থেকে স্টেশনের টিনশেডে উঠে অশোভন আচরণ করতে দেখা যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন
নেটিজেনরা। শনিবার (২৮ মার্চ) শফিকুল ইসলাম মোহাম্মদ নামের
একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে ফেইসবুকে। পরবর্তীতে
বিভিন্ন মহলে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনাকে যাত্রীদের
অসচেতনতা হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে কেউ কেউ রেলওয়ের ব্যবস্থাপনার দুর্বলতাকেও
দায়ী করছেন। তাদের মতে, ট্রেনের ছাদে যাত্রী ওঠা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি স্টেশনের অবকাঠামোর
ওপর এ ধরনের আচরণ জনস্বাস্থ্য ও শৃঙ্খলার জন্য হুমকি। লায়লা মাহবুব নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন,
“ছাদে ওঠাটাই অপরাধ, তার ওপর এমন অশোভন আচরণ আরও নিন্দনীয়।” অনেক যাত্রীরাই প্রকাশ্যে
মূত্রত্যাগ করছে। অন্যদিকে মৌসুমী সিরাজ লিখেছেন, “এ ধরনের ঘটনা আমাদের
সামাজিক অবক্ষয়েরই প্রমাণ।” এ বিষয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের
পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more