এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

Date: 2026-04-27
news-banner

অনলাইন ডেক্স:
দেশের সাধারণ পরিবারের রান্নার কষ্ট দূর করতে এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন- প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে বলেন- মা-বোনদের বড় কষ্টের কারণ হলো রান্নায় ভোগান্তি। আমরা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, ঠিক তেমনি এবার এলপিজি কার্ড পৌছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কার্ডের  মা-বোনদের হাতে সরাসরি এলপিজি গ্যাস পৌঁছে দেওয়া হবে।  রান্নার জন্য কষ্ট করতে না হয় মা-বোনদের।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,  মা-বোনদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ছে। আগামী ৫ বছরের মধ্যে আমরা চেষ্টা করবো দেশের প্রতিটি গ্রামের মায়েদের হাতে পৌছে দিতে।
সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
তথ্য-জাগোবিডি
বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments