প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২৬, ১:১৯ পি.এম
লামিনে ইয়ামালকে ছাপিয়ে আলোচনায় ৩ বছরের কেইন
অ-অ+
অনলাইন ডেস্ক:
স্পেন বিশ্বকাপ জেতার পর মাঠজুড়ে জয়ের উল্লাস আর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১৯ বছর বয়সী তারকা উইঙ্গার লামিনে ইয়ামালের ছোট ভাই ৩ বছর বয়সী কেইন ইয়ামাল। যদিও শিরোপা নিশ্চিত করতে গোল করেছেন ফেরান তোরেস, তবুও মাঠে কেইনের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও আদুরে আচরণ পুরো বিশ্বের দর্শকদের মন জয় করে নিয়েছে। নেটিজেনদের কাছে এখন সে এক ‘ইন্টারনেট সেনসেশন’।
কেইন ইয়ামাল লামিনে ইয়ামালের বৈমাত্রেয় ভাই। পারিবারিক নানা প্রতিকূলতা ও দারিদ্র্য জয় করে বড় হওয়া লামিনে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোট ভাইকে একটি সুন্দর জীবন দেওয়াই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে ভাই লামিনের সঙ্গে কেইনকে মাঠজুড়ে আনন্দ করতে দেখা যায়। ভাইয়ের মতো স্পেনের ১৯ নম্বর জার্সি পরে কেইনের দৌড়ঝাঁপ ও ক্যামেরার সামনে সাবলীল অভিনয় তাকে স্প্যানিশ দলের 'অফিশিয়াল মাসকট'-এর মর্যাদা দিয়েছে।
সংবাদ সম্মেলনে লামিনে ইয়ামাল ছোট ভাইকে নিয়ে তার গর্বের কথা প্রকাশ করেন। লামিনে বলেন, "ও এখনো ছোট, এসবের অর্থ হয়তো বোঝেনি। কিন্তু ক্যামেরা দেখলে ও খুব খুশি হয়। সব ফ্ল্যাশ ও আলো সামলে যেভাবে সে সবার মন জয় করেছে, তাতে আমি তাকে নিয়ে গর্বিত। একদিন সে বড় হবে এবং এই ইতিহাস জানবে; আমি চাই সেদিন যেন সে আমাকে নিয়ে গর্ব বোধ করে"।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও শিরোনাম হয়েছে, 'বিশ্বকাপ জিতেছে স্পেন, কিন্তু বিশ্বব্যাপী দর্শকের হৃদয় জিতেছে ছোট্ট কেইন'। কেইনের এই স্বাভাবিক ও শৈশবসুলভ উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more