প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ২:১৪ পি.এম
কলাগাছের ভেলায় ভাসিয়ে লাশ কবরস্থানে নিয়ে দাফন
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির কারণে কলাগাছের ভেলায় ভাসিয়ে এক ব্যক্তির লাশ কবরস্থানে নিয়ে দাফন করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ফোরকান (৬০), যিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। অসুস্থতাজনিত কারণে শুক্রবার বিকেলে মারা যাওয়ার পর ফোরকানের বসতবাড়ি, পারিবারিক কবরস্থান ও চলাচলের পথ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় তাকে সেখানে দাফন করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দস্তিদারহাটে লাশের গোসল সম্পন্ন করেন এবং ওই এলাকার ফকির মুড়া ঈদগাহ সংলগ্ন পাহাড়ের খাস জায়গায় তাকে দাফন করেন।
কেওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মহসিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোন্দকার মাহমুদুল হাসান জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো, কারণ এভাবে ভেলায় ভাসিয়ে লাশ নেওয়ার প্রয়োজন ছিল না।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more