প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৬, ২০২৬, ৬:২৯ এ.এম
ক্লিনিকে কঠোর নজরদারির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে 'লেবার রুম' স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়েছেন যে, নরমাল ডেলিভারি প্রক্রিয়াকে উৎসাহিত করতে এখন থেকে মিডওয়াইফারি নিয়োগ করাও বাধ্যতামূলক। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ক্লিনিক বা হাসপাতাল যদি লেবার রুম স্থাপন করতে ব্যর্থ হয়, তবে তাদের লাইসেন্স বাতিলসহ সংশ্লিষ্ট হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি সরকার বরদাশত করবে না। একই অনুষ্ঠানে দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে স্যালাইনের সরবরাহও স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়ে বলেছেন, রোগীর জ্বর কমে গেলেই যাতে তাড়াহুড়ো করে ছাড়পত্র দেওয়া না হয়; বরং শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই যেন ছাড়পত্র দেওয়া হয়। বিশেষ করে রোগীর প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের অধিকতর সতর্ক ও কঠোর নজরদারিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more