‘ক্ষুধার্ত বিএনপি এখন পুরো দেশ গিলে খেতে চায়: সাদিক কায়েম’
অক্টোবর ০৮, ২০২৬, ৩:১৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৮, ২০২৬, ৩:১৫ এ.এম
‘ক্ষুধার্ত বিএনপি এখন পুরো দেশ গিলে খেতে চায়: সাদিক কায়েম’
অ-অ+
অনলাইন ডেস্ক:
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে ‘মবতন্ত্র’ কায়েম, সরকারি প্রতিষ্ঠান দখল এবং নৈরাজ্য সৃষ্টির গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সম্প্রতি ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি এখন সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ব্যবস্থার ওপর আঘাৎ হানছে।
সাদিক কায়েম তাঁর বক্তব্যে সা সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক বিশৃঙ্খল ঘটনার উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার পরপরই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। সেখানে স্থানীয় ৪-৫০ জন বিএনপি ক্যাডার একত্রিত হয়ে ভিসির অফিসে ঢুকে তাঁর পিএসকে লাঞ্ছিত করে এবং ভয়ভীতি দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। টেন্ডারবাজি ও ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতেই স্থানীয় নেতাকর্মীরা এ কাণ্ড ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটের নেপথ্যে বিএনপির একজন সংরক্ষিত নারী সাবেক সংসদ সদস্যের সরাসরি ইন্ধন ছিল বলে সাদিক কায়েম উল্লেখ করেন। এসব হামলা, দখলদারিত্ব ও মববাজিকে তিনি সুসংগঠিত ও সুপরিকল্পিত অপচেষ্টা হিসেবে বর্ণনা করেন।
তিনি স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের নীরব ভূমিকা এবং পুলিশ ও বিচার বিভাগের কার্যকারিতা নিয়ে কড়া প্রশ্ন তোলেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী 'মব কালচার' বন্ধের আশ্বাস দিলেও বাস্তবে দলীয় ক্যাডাররা বহাল তবিয়তে মব কায়েম করে চলেছে বলে তিনি মন্তব্য করেন। একটি স্বাধীন ও সভ্য সমাজে প্রশাসনিক পদত্যাগ যদি ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয়, তবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন ও স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more