জয়পুরহাটে সরকারি সার জব্দ: বিক্রি হলো কৃষকদের মাঝে
Date: 2026-09-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:৩৭ এ.এম
জয়পুরহাটে সরকারি সার জব্দ: বিক্রি হলো কৃষকদের মাঝে
অ-অ+
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট সদর উপজেলায় অবৈধভাবে গোপনে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দোয়ানি বাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার করা এসব সার পরবর্তীতে উপস্থিত স্থানীয় কৃষকদের মাঝে নির্ধারিত সরকারি মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।
তদন্তে জানা যায়, সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ও ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির অধিক মুনাফা লাভের আশায় সরকারি সারগুলো গোপনে প্রতিবেশী জেলা নওগাঁর ধামুইরহাটে পাচারের চেষ্টা করছিলেন। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীরা পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more