বিশ্ব
ডেস্ক: মধ্যপ্রাচ্যের
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য
স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| নিজের
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
শরীফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে| একই সঙ্গে শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখার
বিষয়টি উল্লেখ করেন তিনি| ট্রাম্প
দাবি করেন, এটি একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য
অর্জন করেছে| এখন তারা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার দিকে এগোতে চায়| তিনি
আরও বলেন, ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসেবে
বিবেচিত হচ্ছে| দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা ˆতরি হয়েছে
বলেও উল্লেখ করেন তিনি| বিশ্লেষকদের
মতে, ইরানের সক্রিয় অংশগ্রহণ এবং প্রস্তাব উপস্থাপন কূটনৈতিক অগ্রগতিকে ত্বরাšি^ত করেছে|
ফলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সমাধানের সম্ভাবনা ˆতরি হয়েছে| আগামী
দুই সপ্তাহকে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে|
এই সময়ের আলোচনার অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে|
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more