খেলা ডেস্ক: অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন| সিডনিতে স্থানীয় পুলিশের নিয়মিত
তল্লাশির সময় এই ঘটনা ঘটে| নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, এক পর্যায়ে
ওয়ার্নারের গাড়ি থামিয়ে ব্রেথলাইজার পরীক্ষার জন্য বলা হলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা
নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়| পরীক্ষায় তার অ্যালকোহল রিডিং ০.১০৪ ধরা পড়ে,
যা আইনগত সীমার দ্বিগুণেরও বেশি| পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে
এবং আগামী মাসে তাকে আদালতে হাজির হতে হবে| দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বড় অঙ্কের
জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল কিংবা কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে| এদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল)
করাচি কিংসের অধিনায়ক হিসেবে দারুণ ফর্মে ছিলেন ওয়ার্নার| তার নেতৃত্বে দলটি টানা তিনটি
ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষের দিকে অবস্থান করছে| তবে এই ঘটনার কারণে তার আসন্ন পাকিস্তান
সফর অনিশ্চয়তার মুখে পড়েছে| পিএসএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে তার ৯ এপ্রিল করাচি পৌঁছানোর
কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে| এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য
করেননি ডেভিড ওয়ার্নার|
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more