প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২৬, ২:৪২ এ.এম
গাজায় হামাসকে নিরস্ত্র করতে নতুন সমঝোতা
অ-অ+
অনলাইন ডেস্ক:
গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসসহ অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোকে ধাপে ধাপে নিরস্ত্র করার বিষয়ে একটি যুগান্তকারী সমঝোতা অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের গঠিত ‘বোর্ড অব পিস’-এর মাধ্যমে এই চুক্তি হওয়ার দাবি প্রকাশ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, সমঝোতাটি বাস্তবায়ন হলে গাজা আর কোনো সশস্ত্র হামলা বা সংঘাতের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে না। এর ফলে গাজায় একটি অরাজনৈতিক ও প্রযুক্তিভিত্তিক নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পথ উন্মোচিত হবে, যা আন্তর্জাতিক বাহিনীর সাথে সমন্বয় রেখে ফিলিস্তিনি জনগণের পুনর্বাসনে কাজ করবে।
অন্যদিকে, কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনা চলাকালে হামাসের প্রতিনিধি গাজী হামাদ জানান, পুরো নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবকাঠামো পুনর্গঠনের অগ্রগতির ওপর সরাসরি নির্ভর করবে। চুক্তিতে ইসরায়েলের প্রতিশ্রুতি পালনের ওপর হামাসের পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি শর্তযুক্ত থাকবে।
খসড়া প্রস্তাব অনুযায়ী, চুক্তি অনুযায়ী অস্ত্রের তালিকা প্রস্তুতির প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে শুরু করা হবে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সরিয়ে সেখানে নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী নিয়োগ করা হবে। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে, যেখানে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশের অন্তর্ভূক্তির গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুলাই হামাস তাদের পরিচালনাধীন প্রশাসনিক কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়, যা তাদের দুই দশকের শাসনের সমাপ্তি নির্দেশ করে। আন্তর্জাতিক চাপের মুখেই সব পক্ষ এই জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় একমত হতে বাধ্য হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more