বাউফলে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার
নভেম্বর ১১, ২০২৬, ৬:৪৯ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১১, ২০২৬, ৬:৪৯ এ.এম
বাউফলে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫২) ও শহিদুল ইসলাম সানিকে (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজ বাসা থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে সানিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে এলাকায় মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ও মিছিলকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “যুবলীগ নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more