বাউফলে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান
অক্টোবর ১৯, ২০২৬, ৯:২২ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৯, ২০২৬, ৯:২২ এ.এম
বাউফলে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সেরা তিনজনকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণটি সোমবার (১৯ অক্টোবর) শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম ও পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন বগা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেহেদী হাসান। দ্বিতীয় স্থান অর্জন করেন আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের দফাদার মো. রফিকুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন একই ইউনিয়নের গ্রাম পুলিশ ফিরোজ আলম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ তাঁদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে সক্ষমতা জোরদার এবং স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more