প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২৬, ৩:১২ পি.এম
বাউফলে চেয়ারম্যান প্রার্থী ওলিউল্লাহর গণসংযোগ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ৪ নম্বর কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ ওলিউল্লাহ মাতুব্বর গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন ওলিউল্লাহ মাতুব্বর। তাঁদের সুখ-দুঃখের কথা শোনার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
তিনি অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
শাহ মোহাম্মদ ওলিউল্লাহ মাতুব্বর বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান। জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি।একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব কেশবপুর গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছি।
এ সময় তিনি আগামীর পথচলায় কেশবপুর ইউনিয়নবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more