প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৫, ২০২৬, ১:০২ পি.এম
বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৬৫টি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় পূজা মন্দিরগুলোর প্রতিনিধিদের হাতে বরাদ্দের স্লিপ হস্তান্তর করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অতুল পাল, সাধারণ সম্পাদক জিতেন্দ্র নাথ রায়, পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more