নৌপথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে নৌ পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় কালাইয়া নৌ পুলিশের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফেরদৌস আহমেদ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ) প্রবীর কুমার রায়, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হক, পটুয়াখালী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সব্রসাচী এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, জেলে, নৌযান মালিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নৌপথে চুরি, ডাকাতি, অবৈধ বালু উত্তোলন, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নৌ পুলিশের কার্যক্রমে জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তারা বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, অপরাধ দমন এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত নৌ পুলিশকে অবহিত করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা নৌপথের নিরাপত্তা, জেলেদের বিভিন্ন সমস্যা এবং নৌযান সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নৌ পুলিশের কর্মকর্তারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more