বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী
বাউফলের জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১জন নিহত ৩জন আহত হয়েছে। মঙ্গলবার (৩১
মার্চ) বিকাল ৩টায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত
উজ্জ্বল কর্মকার (৪০) উপজেলার কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিনেমা হল সড়কের বাসিন্দা
ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী। আহতদের
মধ্যে শামীম (৪০) দাসপাড়া ইউপির ফয়সাল হাওলাদারের ও মিজানুর রহমান মিজান (৪৭) নাজিরপুর
ইউপির ডালিমা গ্রামের ডাক্তার সিরাজুল ইসলামের ছেলে। অপর গ্রুপের আহত ফিরোজ গাজীকেও
প্রাথমিক চিকিৎস্যা শেষে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে। এ
ঘটনায় ফিরোজ গাজী ও তার ভাই আজাদ গাজীকে আটক করেছে পুলিশ। স্থানীয়
সূত্র জানায়, বিকাল ৩টার সময় কালাইয়া ইউনিয়ন থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নে কৃষকের কাজ থেকে
নিজ জমির তরমুজের টাকা আনতে যান মিজান। চন্দ্রদ্বীপ ইউনিয়নের কাসেম গাজীর ছেলে ফিরোজ
গাজীর কাছে জমির টাকা চাইলে তার সাথে প্রথমে হাতাহাতি হয়। পরে মিজান, উজ্জ্বল কর্মকার ও শামীম ফিরোজ গাজীকে মারধর করেন।
এর
কিছুক্ষণ পরে ফিরোজ ও তার ভাই জালাল গাজীর
নেতৃত্বে ১৫ থেকে ১৬ জনের একটি দল হামলা চালায় উজ্জ্বল কর্মকার, মিজান ও শামীম হাওলাদারের
উপর। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পাঠান। আহত
মিজান জানান, তার জমির টাকা চাইতে গেলে তাদের উপর ডাকাত ডাকাত বলে হামলা চালায় ফিরোজ
ও জালাল গাজীর নেতৃত্বে বেশ কিছু লোকজন। নিহতের
ভাই তাপস ও আনন্দ কর্মকার জানান, ঘটনার পর ফিরোজ গাজীকে চিকিৎস্যার জন্য পাঠালেও আমার
ভাই তাপসকে মারধরের পর পুলিশ যথাসময়ে চিকিৎস্যার জন্য পাঠায়নি। সঠিক সময়ে হাসপাতালে
নিয়ে আসলে আমার ভাইয়ের প্রান যেতোনা। বাউফল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইএম নাঈম সাকিব জানান, একজনকে
মৃত আনা হয়েছে বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে। নিহত
ও আহতের ঘটনায় দুইজন গ্রেফতার হয়েছে মর্মে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল
ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা এখন কিছু বলবোনা। আনুষ্ঠানিক
ভাবে পরে বলবো। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more