প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ১১:৪২ এ.এম
বাউফলে ঘর থেকে নববধূ নিখোঁজ, শাশুড়ির জিডি
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিয়ের এক বছর তিন মাসের মাথায় দোলা মনি (১৯) নামে এক নববধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত শনিবার (১১ জুলাই) ভোর থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় শাশুড়ি মলিনা (৫১) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৬০৩, তারিখ ১২ জুলাই ২০২৬।
পারিবারিক সূত্র ও জিডিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙড়া গ্রামের বাসিন্দা রেজাউল ফকিরের সঙ্গে প্রায় এক বছর তিন মাস আগে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লাভনা গ্রামের দুলাল সর্দারের মেয়ে দোলা মনির বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই শাশুড়ির সঙ্গে বসবাস করছিলেন। রেজাউল ফকির ঢাকায় ব্যবসা করেন।
জিডিতে বলা হয়, ১০ জুলাই রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে শাশুড়ি দেখতে পান, দোলা মনি তাঁর কক্ষে নেই। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং বাবার বাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ দোলা মনির বয়স প্রায় ১৯ বছর। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য স্বাভাবিক এবং মাথার চুল প্রায় ২ ফুট লম্বা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল হলুদ রঙের কামিজ ও ওড়না। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ পুলিশ কাজ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more