আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ চত্বরে আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নুর আলমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের প্রশংসা করেন তারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more