বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল
Date: 2026-08-14
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২৬, ৪:৫১ এ.এম
বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় এই মশালমিছিলটি বের করা হয়। ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী হাতে মশাল নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। মিছিলের সমাপ্তিতে কয়েকজন নেতা-কর্মী বক্তব্যও প্রদান করেন। দলটির নেতা-কর্মীদের দাবি, মিছিলটি ১২ আগস্ট রাতে অনুষ্ঠিত হয়।
এর আগে গত বুধবার রাতেও বাঁশখালী উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি মিছিল করেছিল বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, মশালমিছিলের বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তাঁর জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়ানোর পর পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more