বগুড়ায় ৯ শিশুকে গুদামে আটকে রাখার অভিযোগ, তদন্তে পুলিশ
Date: 2026-09-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:০৩ এ.এম
বগুড়ায় ৯ শিশুকে গুদামে আটকে রাখার অভিযোগ, তদন্তে পুলিশ
অ-অ+
অনলাইন ডেস্ক:
বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার শিশুদের কৌশলে বিদ্যালয় থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলার একটি গুদামে আট ঘণ্টার মতো আটকে রাখা হয়। খবর পেয়ে স্থানীয়রা একই দিন বিকেলে ওই গুদাম থেকে শিশুগুলোকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে নয় শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে গুদামে আটকে রাখার তথ্যের সত্যতা মিলেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, কিছু কিশোর ওই শিশুদের বিদেশি অ্যাপে যুক্ত করার প্রলোভন দেখিয়ে ছবি তোলার কথা বলে নিয়ে যায় এবং নির্দিষ্ট টাকা পাওয়ার লোভ দেখায়। ঘটনার শিকার এক শিশুর অভিভাবক এ বিষয়ে পাঁচ কিশোরের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more