একলাফে ২৫২ টাকা বৃদ্ধি: ১২ কেজি এলপিজির নতুন দাম ১৮৩৭ টাকা
Date: 2026-10-05
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৫, ২০২৬, ৩:৫২ এ.এম
একলাফে ২৫২ টাকা বৃদ্ধি: ১২ কেজি এলপিজির নতুন দাম ১৮৩৭ টাকা
অ-অ+
অনলাইন ডেস্ক:
ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সমন্বিত মূল্য তালিকা অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত বিভিন্ন আকারের সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দরপত্র অনুযায়ী, ৫.৫ কেজির সিলিন্ডার ৮৪২ টাকা, ১২.৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ২৯৬ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৪৪৯ টাকা করা হয়েছে।
এছাড়া তুলনামূলক বড় সিলিন্ডারগুলোর মধ্যে ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা, ২০ কেজির দাম ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির দাম ৪ হাজার ৫ ৯২ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা পুনর্নির্ধারণ করেছে কমিশন। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে বিইআরসি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more