প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৪৯ পি.এম
আখাউড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
অ-অ+
অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তেলবাহী একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জংশনে প্রবেশের মুখে ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী কনটেইনার ট্রেনটি আখাউড়া জংশন এলাকায় পৌঁছালে ডাউন লাইনে এর একটি বগির চারটি চাকা লাইন থেকে পড়ে যায়। চাকা লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি থেমে গেলে সঙ্গে সঙ্গেই ওই লাইনে ট্রেন চলাচল স্থগিত করে দেওয়া হয়। তবে দুর্ঘটনার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেড ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, জংশনে ঢোকার পথেই তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়েই উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। দ্রুই দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করে রেললাইন সচল করার জন্য কাজ চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে ডাউন লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে। বর্তমানে বিকল্প উপায়ে এবং সতর্কতার সাথে ট্রেন চলাচলের ব্যবস্থা তদারকি করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more