৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী
অক্টোবর ১৬, ২০২৬, ১২:৩২ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ১২:৩২ পি.এম
৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
৪৫তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতী সন্তান ডা. ইফাত জাহান মনামী। তাঁর এ সাফল্যে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ডা. ইফাত জাহান মনামী বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা আলহাজ আবু ইউসুফের বড় মেয়ে। সম্প্রতি তিনি ৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগের গেজেট পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হয়।
গত বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগের আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বাউফলের চন্দ্রপাড়ার মেয়ে ডা. ইফাত জাহান মনামীর এ অর্জন এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর এ সাফল্যে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। নতুন কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা তাঁদের।
ডা. ইফাত জাহান মনামীর বাবা আলহাজ আবু ইউসুফ জানান, “মেয়ের এই সাফল্যে একজন বাবা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। আজ ৪৫তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পাওয়ায় তার সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। তার এই অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের সবার সহযোগিতা। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সে যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে, এটাই আমার প্রত্যাশা। আমি চাই, সে শুধু আমাদের পরিবারের নয়, বাউফলসহ সমগ্র বাংলাদেশের মানুষের গর্ব হয়ে উঠুক।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more