২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ভৌতিক বিল কাণ্ডে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মহিদুল ইসলামসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—মিটার রিডার তোরাব আলী, বিল সুপারভাইজার সীমা রানী রায় ও বিলিং সহকারী সোমা রানী ঘোষ। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের ভুক্তভোগী গ্রাহক মোছা. আলেয়া খাতুনের প্রকৃত বিল এক হাজার ৯৬৩ টাকা হওয়ার কথা থাকলেও এ বিশাল অঙ্কের ভুল বিলের কাগজ পাঠানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকের মিটারটি পরিবর্তন করে দিয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভুক্তভোগীকে ব্যক্তিগতভাবে ফোন করে এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া শাখার উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো আদেশে সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more