প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৩, ২০২৬, ৪:৩৪ এ.এম
তুর্কি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
অ-অ+
অনলাইন ডেস্ক:
তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্ব সম্মেলন (কপ৩১) এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে তিন দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্ব সম্মেলন (কপ৩১) এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে তিন দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তুরস্কের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এরও আগে বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ছাড়ার সময় বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
সফরকালে প্রধানমন্ত্রী কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান জানান। সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
এছাড়াও তিনি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বনেতারা এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে তারেক রহমানের ম্যান্ডেট অর্জনের জন্য তাঁকে উষ্ণ অভিনন্দন জানান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার ও মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার ওপর আলোচনা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে জ্বালানি, ভারী শিল্প ও অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অভিযোজন নিয়ে আলোচনা করা হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ ও ভিসাপ্রক্রিয়া সহজীকরণের বিষয়ে আলোচনা হলে উজবেক প্রেসিডেন্ট তাঁকে সফরের আমন্ত্রণ জানান, যা প্রধানমন্ত্রী নতুন বছরে সম্পন্ন করার আশা প্রকাশ করেন।
অন্যদিকে, সফরসঙ্গী হিসেবে যাওয়া জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা–বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন এবং বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের সরকারি উদ্যোগ তুলে ধরেন। এ ছাড়া তিনি তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিক নৈশভোজ ও মধ্যাহ্নভোজেও অংশগ্রহণ করেন। সার্বিকভাবে এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more