তথ্য-উপাত্ত যাচাইয়ের পর এমপি গাজী নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
Date: 2026-07-21
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ১:৩০ পি.এম
তথ্য-উপাত্ত যাচাইয়ের পর এমপি গাজী নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
অ-অ+
অনলাইন ডেস্ক:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই কথা জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে যেসব খবর ও ভিডিও প্রকাশিত হয়েছে, সেগুলোর প্রতি দলের কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখছে। এ ছাড়া বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের নিজস্ব বক্তব্য এবং তাঁর পরিবার ও স্বজনদের ভিডিও বার্তা বা প্রতিক্রিয়াও গণমাধ্যমে এসেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা জেলার শ্যামনগরের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি 'ব্যক্তিগত মুহূর্তের' ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে দেখা যায়।
এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটনে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রাপ্ত সব তথ্য-উপাত্ত পর্যালোচনা সাপেক্ষে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুযায়ী সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more