শেখ হাসিনা বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছিলেন- স্পিকার হাফিজ উদ্দিন
Date: 2026-04-18
অ-অ+
অনলাইন ডেক্স: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন
সময় তাকে নানা প্রস্তাব দিয়েছিলেন, যা গ্রহণ করলে তিনি আরও উচ্চ অবস্থানে যেতে পারতেন।
তবে ব্যক্তিগত নীতির কারণে তিনি সেই পথ অনুসরণ করেননি। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় ভোলার সার্কিট
হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ
উদ্দিন আহমদ বীর বিক্রম নিজের রাজনৈতিক জীবন ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা বক্তব্য দেন। হাফিজ উদ্দিন বলেন, তার রাজনৈতিক চিন্তা
সবসময় জিয়া পরিবারকে কেন্দ্র করেই ছিল। তিনি জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছেন এবং
বেগম খালেদা জিয়ার প্রতি তার গভীর শ্রদ্ধা ও আনুগত্য রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি
নিজের অবস্থানে অটল ছিলেন এবং যা সত্য মনে করেছেন, তা নির্দ্বিধায় বলেছেন—যার কারণে
সমালোচনার মুখেও পড়তে হয়েছে। দলীয় রাজনীতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন,
বিএনপির অনেক সিনিয়র নেতা হওয়ার পরও তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেননি। যদিও বিষয়টি
নিয়ে তিনি কখনো আক্ষেপ করেননি। তার মূল লক্ষ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে
প্রতিনিধিত্ব করা। সাম্প্রতিক নির্বাচনে জনগণের সমর্থনে তিনি
সফল হয়েছেন বলে জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।
তিনি বলেন, খুব সীমিত ব্যক্তিগত যোগাযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান তাকে দেশের তৃতীয়
সর্বোচ্চ পদে দায়িত্ব দিয়েছেন, যা তার জন্য বড় সম্মানের। তিনি দল ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more