পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাউফল থানায় লিখিত অভিযোগ
Date: 2026-06-17
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৭, ২০২৬, ১:৫০ পি.এম
পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাউফল থানায় লিখিত অভিযোগ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্ণ চন্দ্র ঢালী নামে এক ব্যক্তি বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল সাড়ে ৮টার দিকে বালিয়া এলাকায় অবস্থিত অভিযোগকারীর পৈতৃক ভোগদখলীয় নাল ও বাড়ির জমি নিজেদের নামে রেকর্ড করার চেষ্টা করেন স্থানীয় খোরশেদ মাতবর, সাহিদুল মাতবর ও সোহেল মাতবর। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একপর্যায়ে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। লিখিত অভিযোগে পূর্ণ চন্দ্র ঢালী দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র তাদের নামে থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে জমি নিজেদের নামে রেকর্ড করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন জমি দখলের চেষ্টায় বাধা দিলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে পূর্ণ চন্দ্র ঢালী আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজন স্বজন ও সাক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও দাবি করা হয়। স্থানীয়ভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করে অভিযোগকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more