মক্কা মদিনা থেকে ইরানি ওমরাহযাত্রীদের দেশে ফেরানো শুরু
Date: 2026-03-03
অ-অ+
অনলাইন ডেক্স: ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায়
অবস্থানরত ইরানি নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। খবরটি প্রকাশ
করেছে ইরানী ছাত্র নিউজ এজেন্সি। বিবিসি আরবি এর এক প্রতিবেদনে জানানো হয়, রিয়াদে নিযুক্ত
ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী, সোমবার সৌদি-ইরাক সীমান্ত দিয়ে স্বাভাবিক
প্রক্রিয়ায় যাত্রা শুরু করেন ইরানি ওমরাহযাত্রীরা। এরপর তারা ইরাকে প্রবেশ করে সেখান
থেকে নিজ দেশে ফিরে যান। খবরে আরও বলা হয়েছে, মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানি ওমরাহযাত্রীর
সংখ্যা প্রায় ৯ হাজার। পরিস্থিতি বিবেচনায় তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে
বলে জানানো হয়েছে।
তথ্য- বিডি প্রতিদিন/ বিবিস বাংলা বিডিফেস/সুমাইয়া শিমু
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more