বাউফলের কালাইয়া বন্দর ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

Date: 2026-04-21
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মান, মূল্য তালিকা এবং সংরক্ষণ পদ্ধতি যাচাই করা হয়।

N8OUwcw.jpeg
অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কালাইয়া বন্দরের আলতাফ বেকারির মালিক মো. মজিবর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে কোনো পণ্য বা সেবা বিক্রি করা যায় না। পণ্যের গুণগত মান, পরিমাণ, উপাদান বা কার্যকারিতা সম্পর্কে ভুল তথ্য প্রদান কিংবা ক্রেতাকে প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতি করলে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave Your Comments