অনলাইন
ডেক্স: ইরানে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা শুরু হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ
সম্মেলনে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। সেখানে ইরানের
নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং হিজবুল্লাহুএর প্রধান নাঈম কাসেম সম্পর্কে
প্রশ্ন করা হলে তিনি কটাক্ষ করে বলেন, এই দুই নেতার কারও জন্যই তিনি কোনো “জীবন বীমা”
করতে চান না—ইঙ্গিত করে বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত নয়। নেতানিয়াহু
আরও অভিযোগ করেন, খামেনি মূলত ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর নিয়ন্ত্রণে
থাকা একজন নেতা। তার দাবি, রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির একটি বক্তব্য সম্প্রচার হওয়ার
পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সংবাদ
সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গত প্রায় দুই সপ্তাহে চালানো হামলায় ইরানের
বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তার দাবি অনুযায়ী, এসব হামলায় ইরানের একজন শীর্ষ পরমাণু
বিজ্ঞানী নিহত হয়েছেন এবং আইআরজিসি ও বাসিজ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এছাড়া
জানুয়ারিতে ইরান সরকারের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের প্রসঙ্গ টেনে ইরানের জনগণের উদ্দেশে
নেতানিয়াহু বলেন, ইসরায়েল তাদের পাশে রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, শেষ পর্যন্ত দেশের
ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত ইরানের জনগণের হাতেই। তথ্য-বিডিপ্রতিদিন বিডিফেস/সুমাইয়া
শিমু
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more