জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদানে জোর দিতে জামায়াতের আহ্বান
নভেম্বর ১৫, ২০২৬, ৫:২০ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৫, ২০২৬, ৫:২০ এ.এম
জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদানে জোর দিতে জামায়াতের আহ্বান
অ-অ+
অনলাইন ডেস্ক:
তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন ক-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জলবায়ু তহবিলের জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থের দিকে জোর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দলটির প্রতিনিধিদলের সদস্যরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করেছেন যে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবেই দায়ী না হলেও এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে। তাসত্ত্বেও বিগত সম্মেলনগুলো থেকে প্রতিশ্রুত তহবিলের মাত্র ৯ শতাংশের কম অর্থ পাওয়া গেছে, যার বেশিরভাগই ছিল ঋণ। তাই ভবিষ্যতে এই ধরনের বৈষম্য দূর করতে অনুদানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুল আলম সালেহী সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন যে, অতীতে জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসবে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার জোর দাবি জানান তিনি। তিনি বলেন, 'বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করতে হবে।' একই সঙ্গে তিনি এই তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হয়, সেটিও নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিদল বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ জরুরি প্রস্তাবকে স্বাগত জানায়। জামায়াত সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের 'থ্রি জিরো ভিশন' তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। এই দৃষ্টিভঙ্গি বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষাকে কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু হিসেবে বিবেচনা না করে, সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে সরকারকে কাজ করার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক-৩১ সম্মেলনে অংশ নেওয়া জামায়াতের প্রতিনিধিদলের সমন্বয়ক মাহমুদুল হাসান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more