জাতীয় সংসদে টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের মন্তব্য

Date: 2026-04-15
news-banner

অনলাইন ডেক্স:

ভারতের বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম| তিনি বলেছেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম|
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন|
এর আগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক কালবৈশাখী ঝড় ও পাহাড়ি ঢলের কারণে সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন| তিনি অভিযোগ করেন, ভারতের বরাক নদীর উজানে টিপাইমুখ বাঁধের প্রভাবের কারণে বর্ষা মৌসুমে অকাল বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা দেয়, যা স্থানীয় জনগণের জন্য মারাত্মক ভোগান্তির সৃষ্টি করছে|
এ প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, টিপাইমুখ বাঁধ একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু| বিষয়টি নিয়ে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে এবং সরকার এ সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবে|
পরে স্পিকার আলোচনায় অংশ নিয়ে বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক রয়েছে| তবে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ভারত এই প্রকল্প চালুর সুযোগ পেয়েছিল বলে জানা যায়|
স্পিকারের এই মন্তব্যে সংসদে বিষয়টি নতুন করে আলোচনায় আসে|

 

তথ্য-বিডিপ্রতিদিন

বিডিফেস/ মেহেদী হাসান

Leave Your Comments