হরমুজ প্রণালী ইস্যুতে সভ্যতাকে মৃত্যুর হুমকি ডোনাল্ড ট্রাম্পের

Date: 2026-04-07
news-banner

অনলাইন ডেক্স:
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। প্রণালীটি খোলার জন্য নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসতেই ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হতে পারে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।
তিনি আরও উল্লেখ করেন, তিনি এমন পরিস্থিতি চান না, তবে বর্তমান প্রেক্ষাপটে তা ঘটতে পারে বলেই আশঙ্কা করছেন। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানে শাসনব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তনের ফলে বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী” নেতৃত্ব সামনে আসতে পারে, যা পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে।
ট্রাম্প তার পোস্টে আরও বলেন, আমরা আজ রাতেই জানতে পারব-এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হতে পারে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটতে পারে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হয়। এই রুটে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে।
এদিকে, পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় আন্তর্জাতিক মহল গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
 
তথ্য- বিডিপ্রতিদিন/আল-জাজিরা
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments