প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:৪৯ এ.এম
হারিয়ে যাবে না প্রিয় মুহূর্ত, হোয়াটসঅ্যাপ থেকে
অ-অ+
অনলাইন ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে আসছে। ‘স্ট্যাটাস আর্কাইভ’ নামের এই ফিচারের
মাধ্যমে ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাওয়া স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে,
ফলে ব্যবহারকারীরা পরে সেগুলো আবার দেখতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে শেয়ার করা
ছবি, ভিডিও কিংবা টেক্সট স্ট্যাটাস নির্ধারিত ২৪ ঘণ্টা পর মুছে যায়। তবে নতুন ফিচার
চালু হলে মেয়াদ শেষ হওয়ার পরও স্ট্যাটাসগুলো একটি ব্যক্তিগত আর্কাইভে জমা থাকবে।
এতে গুরুত্বপূর্ণ মুহূর্ত বা স্মরণীয় স্মৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা কমবে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে,
আর্কাইভে থাকা স্ট্যাটাস সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। শুধুমাত্র স্ট্যাটাস প্রকাশকারী
ব্যবহারকারীই এগুলো দেখতে পারবেন। অন্য কোনো ব্যক্তি বা কন্টাক্টের কাছে সেগুলো দৃশ্যমান
হবে না। এছাড়া আর্কাইভে সংরক্ষিত পুরোনো স্ট্যাটাস
থেকে ছবি বা ভিডিও পুনরায় স্ট্যাটাস হিসেবে শেয়ার করার সুযোগও থাকবে। ফলে ব্যবহারকারীরা
সহজেই আগের স্মৃতিগুলো নতুন করে বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার
চালু হলে স্ট্যাটাস সংরক্ষণের জন্য তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারের প্রয়োজন অনেকটাই
কমে যাবে। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য স্ট্যাটাস ব্যবস্থাপনা আরও সহজ ও সুবিধাজনক
হবে। বর্তমানে ফিচারটি সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড
বেটা ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে
ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত
করা হবে। প্রযুক্তি বিশ্বে নতুন এই সংযোজনকে
হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীকেন্দ্রিক উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে
দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, স্ট্যাটাস ব্যবহারকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তুলবে
এই আর্কাইভ সুবিধা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more