হিমু আকরামের রচনা ও পরিচালনায় অভিরামপুর গ্রামের মানুষের গল্প নিয়ে
শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’র শুটিং। অস্থির
স্বভাবের গ্রামবাসীর মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ সংযোগের ব্যবসা
ঘিরে গড়ে উঠেছে গল্প।
তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খ মিলে চালায় ‘পাঙ্খা স্যাটেলাইট’ নামের
ডিশ কম্পানি। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু
ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ, আর সুদের কারবারি মোহনের প্রেমের বহু
কোণ—সব মিলিয়ে ঘটছে একের পর এক ঘটনা।