প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৬, ৬:১৪ এ.এম
ঢাকায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকা, মঙ্গলবার: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে রাজধানীতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য
শোভাযাত্রা। বাংলাদেশে বসবাসরত আর্জেন্টিনা ফুটবল দলের বিপুলসংখ্যক ভক্ত ও সমর্থকদের
উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিকেল ৪টায় শাহবাগ থেকে শুরু হয়ে রবীন্দ্র সরোবরে গিয়ে
শেষ হবে। আয়োজকদের মতে, আর্জেন্টিনা জাতীয়
দলের ঐতিহ্য, সাফল্য এবং বিশ্ব ফুটবলে তাদের অবদানকে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন প্রতীক বহন করে
উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার কূটনৈতিক প্রতিনিধিসহ
জাতীয় সংসদের কয়েকজন সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ
জানানো হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপের সময় থেকে আর্জেন্টিনা দলের
প্রতি বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সেই আবেগেরই ধারাবাহিকতায় এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন আয়োজক
কমিটির দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান
জানিয়ে বলেন, দেশের ফুটবলপ্রেমীদের এই ব্যতিক্রমী উদযাপনকে দেশ-বিদেশের দর্শকদের কাছে
তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকরা আশা করছেন, শোভাযাত্রায়
বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে রাজধানীতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more