চিকিৎসা শেষে নাটকে ফিরেই প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি
নভেম্বর ২৩, ২০২৬, ৭:৪০ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২৩, ২০২৬, ৭:৪০ এ.এম
চিকিৎসা শেষে নাটকে ফিরেই প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি
অ-অ+
অনলাইন ডেস্ক:
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসা, অস্ত্রোপচার ও কেমোথেরাপি পেরিয়ে অভিনয়ে ফিরে দর্শকদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কাজের বাইরে ছিলেন তিনি; এরপর গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’-এর মাধ্যমে। প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত শনিবার নাটকটি মুক্তি পাওয়ার পর তা দ্রুত দর্শকদের নজর কাড়ে এবং ইতোমধ্যে ১৫ লাখ ৮৫ হাজারের বেশি ভিউ অর্জন করেছে।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বাস্তবসম্মত গল্পে নির্মিত হয়েছে ‘অংশীদার’। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল, আর কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর। গল্পের বাস্তবতা ও আবেগঘন প্রেক্ষাপট অনেক দর্শককে ছুঁয়ে গেছে, বিশেষ করে সম্পত্তির অধিকার ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও আবেগের কথা তুলে ধরেছেন অনেকে। পাশাপাশি প্রিয় অভিনেত্রীকে সুস্থ অবস্থায় আবার নাটকে দেখতে পেয়ে শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অসংখ্য দর্শক।
দর্শকদের এমন উষ্ণ সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা ইকসান রনি জানিয়েছেন, সমাজের বাস্তব চিত্র এবং নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার বিষয়টি তুলে ধরতেই তারা কাজটি করেছেন, আর মাত্র ২২ ঘণ্টায় দর্শকের প্রতিক্রিয়া পুরো ইউনিটকে অনুপ্রাণিত করেছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে তানিয়া বৃষ্টির সঙ্গে কাজ করার কথা থাকলেও তার অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি; পরবর্তীতে গল্প পড়ে তিনি নিজেই আগ্রহ দেখান এবং শুটিংয়ে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more