বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর হাতে শিক্ষিক নিহত: তদন্তে নেমেছে প্রশাসন
Date: 2026-03-05
অ-অ+
অনলাইন ডেক্স:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক দুঃখজনক
ঘটনায় সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। মঙ্গলবার
বিকেল প্রায় ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে
এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী
ফজলুর রহমানের বিরুদ্ধে তাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায়
তাকে উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে
দুজনকেই উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল-এ নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা জানান, আসমা সাদিয়া রুনাকে
হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে
বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত ফজলুর রহমান বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন
রয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমান চুক্তিভিত্তিক
কর্মচারী হিসেবে কাজ করতেন এবং সম্প্রতি তাকে অন্য বিভাগে বদলি করা হয়। এ বিষয়কে কেন্দ্র
করে কিছুদিন আগে তার সঙ্গে বিভাগের সভাপতির কথাকাটাকাটি হয়েছিল বলে জানা গেছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ
করেছে। উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, এই মর্মান্তিক ঘটনার সঠিক কারণ খুঁজে
বের করতে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষিকা হত্যার
ঘটনায় ক্যাম্পাসে শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more